স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এসএম রবিউল ইসলাম নয়ন বলেছেন, ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিদায় হয়েছে। দেশ ছেড়ে পালানোর পরও পতিত স্বৈরশাসক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।
তিনি বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা তাদের নীলনকশা বাস্তবায়ন করতে পারবে না। ধূর্ত আওয়ামী লীগ রক্তের বিনিময়ে পাওয়া জুলাই বিপ্লবের অর্জন নসাৎ করতে আমাদের ঐক্যে বিভেদ ধরাতে চায়।
রবিবার বিকালে শাহজাহানপুর রেলওয়ে কলোনী মাঠে ১১নং ওয়ার্ড যুবদলের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বের দরবারে দূর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিলো আওয়ামী লীগ। সিন্ডিকেটের মাধ্যমে পুরো দেশকে নরক পুরীতে পরিনত করেছে। আজও প্রশাসনসহ বিভিন্নস্থানে তাদের দোসররা বহাল তবিয়তে রয়েছে। যতদিন পর্যন্ত দেশকে পতিত স্বৈরশাসকের দোসর মুক্ত করা না যাবে ততদিন এই দেশ বিনির্মান করা যাবে না। কারণ, শেখ হাসিনার ইন্ধনে এখন রাষ্ট্রকে অকার্যকর করতে তৎপর রয়েছে এই দোসররা।
১১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে সদস্য সচিব মনসুর আলম মুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবুল, মুকিত হোসাইন, সদস্য (দপ্তর) শাহাজাহান চৌধুরী, শাহাজাহানপুর যুবদলের আহবায়ক হুমায়ন কবির নাহিদ, সদস্য সচিব সাইদুর রহমান রিপন প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments