বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও মানবিকী অনুষদভুক্ত 'সি-১' ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং 'সি' ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে 'সি-১' ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিলো ছাত্র ১ হাজার ৮৯৫ জন এবং ছাত্রী ২ হাজার ৩৩৪ জন। 'সি' ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১৮ হাজার ৬৬ জন এবং ছাত্রী ২১ হাজার ৭৭৯ জন।
সকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম পুরাতন কলা ভবন ও বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা, রেজিস্ট্রার মোঃ আবু হাসান, প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান প্রমুখ উপাচার্যের সঙ্গে ছিলেন।
পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নির্বিঘ্নে চলাচলের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান বসতে দেওয়া হয় নি। অনুমোদনবিহীন রিকশা ও অটোরিকসা বন্ধ করা হয়েছে। এতে সকলেই স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছে। প্রক্টর অফিস, বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশ এবং আনসার নিরাপত্তার কাজে ভালোভাবে দায়িত্ব পালন করায় শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপাচার্য এ অবস্থা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ২৮ ফেব্রুয়ারি বুধবার 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments