নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের পক্ষে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মটরসাইকেল শোডাউন শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে গিয়ে উপজেলার বিয়াশ বাজারের জনসভায় মিলিত হয়। এতে পথে পথে সরু রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের ব্যক্তিগত কার্যালয় থেকে এ শোডাউন শুরু হয়। পরবর্তীতে সেটি ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে শেষ হয়। মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে যাত্রাপথের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সিংড়া থেকে বিয়াশ বাজার পর্যন্ত শোডাউনের ফলে সরু সাবমারসিবল রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তি পড়েন সাধারণ মানুষেরা।
সুত্র আরও জানায়, মোটরসাইকেল শোডাউন শেষ হওয়ার পরে বিয়াশ বাজারের জনসভায় প্রধান অতিথি যোগদেন বিএনপি নেতা দাউদার মাহমুদ। এরপর তিনি সভায় বক্তব্য রাখেন। এর আগে দুপুরে পর থেকেই সভাস্থলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা আসতে থাকেন।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় সিংড়া বিএনপির একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলীয় নির্দেশনা অমান্য করায় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে তাদের মোটরসাইকেল শোডাউন করা উচিত হয়নি। কেননা দলের নেতারাই যদি নির্দেশনা না মানে কিংবা মানতে উদ্বুদ্ধ না করে তাহলে কর্মীদের নিয়ন্ত্রণ করা সম্ভবকর হবে না। এবিষয়ে দলীয় হাইকমান্ডের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করি।
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, আমার একটা জনসভা হয়েছে। সেখানে বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ এসেছিল। চলনবিলে এক এলাকা থেকে অন্য এলাকায় মোটরসাইকেলে মানুষ যাতায়াত করে।
দলীয় ভাবে মোটরসাইকেল শোভাযাত্রা নিষেধ করা হয়েছে যাতে শহরে যানজটের সৃষ্টি না হয়। আমার জনসভায় হয়েছে গ্রামে। কোনো যানজটের সৃষ্টি হয়নি।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বিষয়টি আমি শুনেছি, দলীয় সিদ্ধান্ত না মেনে মোটরসাইকেল শোভাযাত্রা করার সুযোগ নেই। সুনির্দিষ্ট তথ্য পেলে দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বিগত ৮ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলো বিএনপি। যেখানে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনে ‘শোডাউন’ পরিহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, 'এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশে সফরকালে কোনো ধরনের মটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments