কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের বাড়ি থেকে শঙ্খিনী নামক একটি সাপ উদ্ধার করেছে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। এটি প্রায় ৫ ফুট লম্বা। মঙ্গলবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক মাসুম শিকদারের বাড়ির উঠানে জালে প্যাচানো অসুস্থ অবস্থায় সাপটিকে উদ্ধার করে তারা। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা মুলক প্রচারণা করেন সংগঠন সদস্যরা। পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা জানান, সাপটি দেখে ওই কৃষকের বাড়ির লেকেজন ভয় পাচ্ছিলেন। তৎÿনিক খবর পেয়ে উদ্ধারকর্মী মো.আল মুনজির হাওলাদার ও মাসুদ হাসান ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করে।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, এ সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এটি একটি মারাত্মক বিষধর সাপ। তবে সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে তাদের সংস্থাকে খবর দেয়ার অনুরোধ জানান তিনি।
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
সব মন্তব্য
No Comments