বিশ্ববিদ্যালয় প্রতিনিধ: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের প্রীতিসম্মীলনী অনুষ্ঠান গতকাল ২৫ জানুয়ারি বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্যান্য ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, ভিন্ন মাত্রা ও গৌরবময় ইতিহাস রয়েছে। এখানে জ্ঞান-বিজ্ঞান চর্চা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়সহ দেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও আড্ডা হয়। ক্লাবের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানাবিদ পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম, মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments