ডেস্ক রিপোর্ট করোনায় আক্রান্ত হলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ভারতীয় দলের দু'জন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। তাঁরা দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন। আপাতত একজন ক্রিকেটারকে তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে।
একটি সূত্রে জানা গিয়েছে, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপর তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে।
ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়েছিল।
সূত্রের খবর, এক ক্রিকেটার করোনা থেকে সেরে উঠেছেন। আক্রান্ত আরও এক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে রবিবার।
সূত্রের দাবি, ''একজন ক্রিকেটার সেরে উঠলেও এখনও অসুস্থ আরও এক ক্রিকেটার। তবে তিনি আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।'' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ছুটি কাটাতে চলে যান কয়েকজন ক্রিকেটার। ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রহাণেদের দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। ঋষভ গিয়েছিলেন ইউরো কাপ দেখতে। অশ্বিন গিয়েছিলেন উইম্বলডন দেখতে। ভারতের অফ স্পিনার এখন কাউন্টি ক্রিকেট খেলছেন।
সূত্রের আরও দাবি, ''ক্রিকেটারদের নিয়মিত কোভিড পরীক্ষা করা হচ্ছে। বাকি সকলেই সুস্থ রয়েছেন।''-আনন্দবাজার
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস শুরু হচ্ছে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ™ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক লড়াই ক্যাম্পেওনেস কাপে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ে বড় ...
ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সেই হিসেবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিত ...
স্টাফ রিপোর্টার: নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments