মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রশীদুজ্জামান মোড়ল এমপি।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় এমপি রশীদুজ্জামান টুঙ্গিপাড়া পৌঁছে পাইকগাছা-কয়রার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতির জনকের মা-বাবা সহ ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, পাইকগাছা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি সহ কয়রা-পাইকগাছার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments