স্টাফ রিপোর্টার: বিএনপি গত ১৭ বছর অনেক চড়াই-উতরাই পাড় করে এসেছে। অন্যায়-অবিচার মোকাবিলা করে রাজপথে ছিলো। নেতাকর্মীরা মৃত্যুকে জয় করতে শিখেছে।
তিনি বলেন, আজকে ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশে বাকস্বাধীনতা ফিরে আসলেও ষড়যন্ত্রকারীরা যদি মনে করেন বিএনপি খুশিতে আত্মহারা হয়ে ঝিমিয়ে পড়েছে তাহলে ভূল করবেন। চক্রান্ত নসাৎ করতে বিএনপি সজাগ আছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভাষানটেকের বিআরপি মাঠে ৯৫নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই গণতন্ত্র ধ্বংসের জন্য যেকোন অপকর্ম করতে তারা দ্বিধাবোধ করে না। শেখ হাসিনার বাবা যেভাবে দেশে বাকশাল কায়েম করেছিলো তার যোগ্য কন্যাও দেশ একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলো। ইতিহাস তার বাবাকে ক্ষমা করেনি, তার স্বৈরাচারী কন্যাকেও ক্ষমা করেনি।
৯৫ নং যুবদলের আহবায়ক শরিফ আহমেদ বিল্লালের সভাপতিত্বে সদস্য সচিব হানিফ মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, ভাষানটেক থানা যুবদলের আহবায়ক মনির হোসেন বাচ্চু, সদস্য সচিব খন্দকার শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরদার, আব্বাস উদ্দিন খোকন প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments