দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের আলোচিত আরিফ হত্যা মামলায় জড়িত ৩সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের মধ্যে রয়েছে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের ফজলুল হকের দুই ছেলে সীমান্তের শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী টোকেন (৩৭) ও বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সরদারপাড়া গ্রামের ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)।
গত ২৯ মে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মন্ডলের ছেলে মাদক পাচারকারী আরিফ হোসেন (৩০) কে পরিকল্পিতভাবে হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানানো হয়। পরে নিহতের মা হাসিনা খাতুন বাদী হয়ে ৩ সন্ত্রাসীর বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র দৌলতপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
নিহত আরিফ হোসেনের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী টোকেন (৩৭) ও বিল্লাল হোসেন বিলা মাদক পাচারকারী আরিফকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ২৯ মে সকালে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের ফাঁকা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় আরিফকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আরিফকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতত ঘোষণা করেন। হত্যার ঘটনা ধামাচাপা দিতে সড়ক দুর্ঘটনার নাটক সাজায় হত্যাকারী সন্ত্রাসীরা।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, আরিফ হত্যা মামলায় ৩জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। জিঞ্জাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
সব মন্তব্য
No Comments