আন্তর্জাতিক ডেস্ক: জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। শনিবার (২৪ মে ) ভারতের আয়োগ সংস্থার (নীতি আয়োগ) সিইও বিভিআর সুব্রহ্মণ্যম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) তথ্য তুলে ধরে আয়োগের সিইও জানান, অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে। এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পিত পথেই চলি, তবে আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবো।
আইএমএফের তথ্য অনুযায়ী, সব থেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার , ৩০ লাখ কোটি ডলারের। এরপর চিন, তাদের অর্থনীতি ১৯.২৩ লাখ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম দেশ হল জার্মানি, ৪.৭৮ লাখ কোটি ডলারের। চতুর্থ স্থানে ভারত , তাদেন ৪.১৯ কোটি ডলারের। ফঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, তাদের ৩.৮৪ কোটি ডলারের অর্থনীতি। ফ্রান্সের অবস্থান ষষ্ঠ, তাদের ৩.২১ লাখ কোটি ডলারের অর্থনীতি।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments