শরীফুল ইসলাম,জককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
চুক্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে স্বাক্ষর করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারের সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী। স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন পরিবহণ প্রশাসক ও সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, একাডেমিক ও গবেষণা বিনিময়, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, গেস্ট লেকচার, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়িত হবে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
চুক্তি শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির কপি গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments