জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সঙ্গে একীভূত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৩ আগস্ট, ২০২৩) পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পোগোজ স্কুল বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এ বিদ্যালয়টি ঢাকা শহরে স্থাপিত দেশের প্রথম বেসরকারী বিদ্যালয়। পোগোজ স্কুলের প্রতিষ্ঠা করেন নিকোলাস পোগোজ বা নিকি পোগোজ, যিনি ছিলেন একজন আর্মেনীয় ব্যবসায়ী, জমিদার এবং ঢাকার একজন প্রভাবশালী নাগরিক। তিনি ১৮৪৮ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন।বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পোগোজ স্কুলের সাথে একীভূত হয়েছে এবং পোগোজ স্কুলের নাম পরিবর্তন করে পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজ রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজের ব্যবস্থাপনা পরিষদের প্রধান হিসেবে নিয়োজিত আছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে আইইআর এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বিদায় দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments