স্টাফ রিপোটার: আজ বিকেল সাড়ে ৩টায় আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় বৈঠক শেষে এটি মুলতবি করে আজ নির্ধারিত সময়ে পুনরায় বসার কথা রয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন চলার পর রাত ৮টা ৫ মিনিটে তিনি সোমবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠক পুনরায় শুরু হবে।
আজকের বৈঠকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব বিশেষ গুরুত্ব পাবে। জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এছাড়া কার্যসূচিতে রয়েছে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং এ সংক্রান্ত প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি। একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে, যা চলমান অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments