কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। শারদীয় দুর্গোৎসব ও সরকারী ছুটির চতুর্থ দিনেও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে রয়েছে পর্যটকদের উচ্ছাসিত উপস্থিতি। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকত সহ তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চর এখন পর্যটকদের পদচারনায় মুখরিত। পর্যটকের ভীড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। অধিকাংশ হোটেল মোটেল শতভাগ বুকিং রয়েছে। আগতদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে ট্যুরিষ্ট পুলিশ। তবে রাত থেকে পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চড়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
হোসেন শহীদ ও সোনিয়া পর্যটক দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, এখানকার খাবার মান মোটেই ভাল না। এছাড়া হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।
পর্যটক পুজা বলেন, এর আগও কুয়াকাটায় বেশ কয়েকবার এসেছি। তবে এবার লাম্বা ছুটি পেয়ে পরিবারের সাথে এলাম। সমুদ্রের সৌন্দর্য দারুণ লাগছে। ঢেউয়ের সঙ্গে মজা করছি। লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন সহ কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। দরুন এক অনুভ‚তি যা ভাষা প্রকাশ করার নয়।
ঝিনুক দোকানী মো.আনোয়ার হোসেন বলেন, পূজার এই ছুটিতে কুয়াকাটায় ভালোই পর্যটক এসেছে। আর তাদের দোকানগুলোতে বিক্রিও ভাল হয়েছে বলে তিনি জানান।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সৈকত ও দর্শনীয় সকল স্পটে নজরদারি বৃদ্ধি করার হয়েছে। পশাপাশি থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments