নতুন সূচি কার্যকর আজ থেকে
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল ৫টা পর্যন্ত।
নতুন সূচিতে ব্যাংকিং কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে। গ্রাহকদের জন্য ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে প্রশাসনিক কাজ শেষ করে ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে।
এছাড়া জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে চলে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহার কমানো এবং কর্মঘণ্টা আরও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments