আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ ১৭ বছর পর নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে বোচাগঞ্জ উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ইতোমধ্যে উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল মালামাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। কেউ ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪৫টি। এর মধ্যে ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলায় স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২৫৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৭টি।
বোচাগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৩০৭ জন এবং নারী ভোটার ৭০ হাজার ৬০৬ জন।
ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি চার প্লাটুন বিজিবি টহল দেবে। যেকোনো অনিয়ম, অভিযোগ বা জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ৩টি মোবাইল টিম এবং একটি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ৪৫টি ভোটকেন্দ্রে ৪৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments