মাভাবিপ্রবি প্রতিনিধি:টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের শিক্ষকদের 'আউটকাম বেজড এডুকেশন টু এনহেন্স কোয়ালিটি ইন হায়ার এডুকেশন' বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ মরিয়ম আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুস সাদেকীন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন,'শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনন্য। আপনারা শুধু জ্ঞান বিতরণ করেন না; আপনারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করেন। এই কর্মশালার উদ্দেশ্য হলো—কীভাবে আমাদের পাঠদানের পদ্ধতি আরও কার্যকর করা যায়, কীভাবে শিক্ষার্থীদের মাঝে সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা উন্নত করা যায়।'
তিনি আরো বলেন,'আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষণ কৌশল, তথ্যপ্রযুক্তি এবং গবেষণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই কর্মশালায় আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন ধারণা অর্জন করব এবং সেগুলোকে আমাদের ক্লাসরুমে বাস্তবায়ন করার সুযোগ পাব।'
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments