ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২৪ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করেছে ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক অংশগ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭ টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাবৃন্দ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন শুরুতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম অভিবাসী প্রেরণকারী দেশ এবং ৮ম রেমিট্যান্স গ্রাহক দেশ হিসবে স্বীকৃতি অর্জনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অপরিসীম অবদানের জন্য প্রবাসে কর্মরত সকল বাংলাদেশিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও, রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অভিবাসনে নারীদের অনন্য ভূমিকা তুলে ধরার পাশাপাশি অভিবাসনকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং মর্যাদাপূর্ণ করার জন্য বিশেষভাবে জোর প্রদান করেন। এরপর মান্যবর রাষ্ট্রদূতের সভাপতিত্বে ফিলিপিনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির সদস্যদের একটি মতবিনিময় সভা পরিচালিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত কমিউনিটি নেতৃত্ববৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
পরিশেষে ফিলিপিনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সম্মানে একটি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments