শরীফ ইসলাম : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের এক কক্ষের চার শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। মাদক সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ শনিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু হল থেকে প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
মাদক সেবনের সময় আটক
জানা গেছে, শেখ মুজিবুর রহমান হলের একাত্তর ব্লকের ৮৩১ নম্বর কক্ষে থাকা চার শিক্ষার্থীকে গতকাল শুক্রবার রাতে মাদক সেবনের সময় আটক করা হয়। প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলামের নেতৃত্বে হল প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
স্থায়ীভাবে সিট বাতিল
অভিযানের পর প্রভোস্টের কার্যালয় থেকে জানানো হয়, মাদক সেবনের দায়ে ওই চার শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
হল প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে, মাদক সেবন বা এর সাথে সংশ্লিষ্টতার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ছাড় দেবে না।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments