ডেস্ক রিপোর্ট: পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করার আগে ব্যয়ের তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেন করা সব অনুমোদিত ডিলার ব্যাংক এবং মানি চেঞ্জারে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, পাসপোর্টের পাতায় আগের এনডোর্সমেন্ট গুরুত্বের সঙ্গে যাচাই করতে হবে। পাশাপাশি উক্ত পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফরম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) এবং অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিষ্টেমে (ওএমসিএমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে।
এতে আরো বলা হয়, পূর্ববর্তী পাসপোর্ট নম্বর (যদি থাকে)-এর বিপরীতে একই বছরে ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
সব মন্তব্য
No Comments