স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকেট বিক্রির তথ্য জানিয়েছেন।
গতকাল ৩ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের টিকেট বিক্রি হয় ৩ মার্চ, ১৪ মার্চের টিকেট বিক্রি হয় ৪ মার্চ, ১৫ মার্চের টিকেট বিক্রি হয় ৫ মার্চ, ১৬ মার্চের টিকেট বিক্রি হয় ৬ মার্চ, ১৭ মার্চের টিকেট বিক্রি হয় ৭ মার্চ , ১৮ মার্চের টিকেট বিক্রি হচ্ছে আজ ৮ মার্চ ও ১৯ মার্চের টিকেট বিক্রি হবে ৯ মার্চ।
রেলওয় আরও জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রি সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডি টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
এদিকে ফিরতি ট্রেনের টিকেট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকেট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকেট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকেট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকেট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকেট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকেট ও ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।
ঈদের ফিরতি অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments