বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘যুক্তির বারুদে পুড়ে যাক অন্যায়, কন্ঠের পুষ্পে ফুটে থাক স্বপ্ন’ স্লোগানকে উপজীব্য করে দু’দিনব্যাপী ‘৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসব’ শেষ হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার সন্ধ্যায় হলের ৭মার্চ ভবনে এই উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গন এই প্রতিযোগিতার আয়োজন করে।
রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতি মায়িশা মালিহার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম প্রধান আলোচক এবং রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, রোকেয়া বিতর্ক অঙ্গনের মডারেটর দীপা সরকার, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি, প্রাইম ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম স্বপ্নীল চৌধুরী সোহাগ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন রোকেয়া বিতর্ক অঙ্গনের সাধারণ সম্পাদক মোসা. নাজিয়া সুলতানা মুমু।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ও বিতার্কিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি মঞ্চ, যেখানে তরুণ প্রজন্মের চিন্তা, যুক্তি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। শিক্ষার্থীরা যুক্তি ও বুদ্ধিমত্তার চর্চায় নিজেদের আরও শানিত করবে। জাতীয় পর্যায়ে যুক্তিবাদী সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপাচার্য রোকেয়া বিতর্ক অঙ্গন প্রকাশিত ‘পদ্মরাগ’ শীর্ষক সাময়িকী’র মোড়ক উন্মোচন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments