রাহাদ সুমন,ব্যুরো চীফ, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রশিদ মোহরীকে (৫৫) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে (রশিদ) মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহি সেভেন স্টার পরিবহন বাস পথচারী রশিদ মোহরীকে ধাক্কা দেয়। দুর্ঘটার পরপরই চালক বাস ফেলে পালিয়ে গেলেও ঘাতক সেভেন স্টার পরিবহন নামের বাস জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments