লফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ বার্ষিক ক্রীড়া আভ্যন্তরীণ ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়েছে। বুধবার (১মার্চ) সকালে কলেজ ক্যাম্পপাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রয়েসর আনোয়ারুজ্জামানের সভাপেিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা কলারোয়ার সাংসদ এড.
মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি কেরালাকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী, কলারোয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুল ইসলাম, কাউন্সিলর রফিকুল ইসলাম, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন কলেজের শিক্ষার্থী। এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন-কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন-কোন ছাত্র যদি ঘুষখোর হয়, দূর্ণীতিবাজ
হয় শিক্ষকরা দাবী করেন না যে সে আমার ছাত্র ছিল। তাই নৈতিকতার মধ্যে চলা ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানাচ্ছি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন বিজয়ী শিক্ষার্থীদের হাতে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন-কলেজের শিক্ষার্থী তৌফিকা আক্তার। এর পরে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুজ্জামানের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments