অনিক রায়, ফরিদপুর অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৬তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) অন্তর্গত ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান সহ অন্যান্য নেতা-কর্মীরা ফরিদপুর নিকটস্থ শহরে ব্যানার সহ একটি ঝটিকা মিছিল করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝটিকা মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলটি শহরের ঝিলটুলি এলাকার পানির ট্যাংকি মোড় থেকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে পর্যন্ত আসতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও টি থেকে জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২২ জন কর্মী এতে অংশগ্রহণ করেন।
মিছিলকারীদের বহন করা ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শুভ-শুভ, শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন”, “রাজপথ রাজপথ” সহ নানা রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।
মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর দ্রুত ছত্রভঙ্গ হয়ে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার একটি ৪৩ সেকেন্ডের ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন বলে জানা যায়। পোস্টে তিনি উল্লেখ করেন, “সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শর্ট নোটিশে আনন্দ মিছিল” অনুষ্ঠিত হয়েছে।
তবে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিছিলে প্রায় ৫০ জন কর্মী অংশ নিয়েছিলেন এবং আরও অন্তত ২০ জন বিভিন্ন স্থানে নজরদারির দায়িত্বে ছিলেন। একইসঙ্গে তারা ভোররাতে নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি বিতরণের কর্মসূচিও পালন করেছেন বলে জানান।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনও সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ নেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments