স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ২৭ মে সকালে বিষয়টি জানাজানি হলে হাসপাতালে পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান। তবে শিশুদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, তারা ছয় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, “শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ আমরা এখনও জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমি নিজেও যাচ্ছি।”
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ তারা হাসপাতালে গিয়ে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে।
আদ্–দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা ভর্তি ছিলেন এবং নবজাতক ছিল ৬টি। সবগুলো নবজাতকই মারা গেছে বলে তিনি জানান।
হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে তিনি জেনেছেন। হাসপাতালে গিয়ে বিস্তারিত বলতে পারবেন।
ঘটনার পর হাসপাতালে শোকাহত স্বজনদের ভিড় দেখা যায়। পুলিশ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত ও ওয়ার্ডের চিকিৎসা সংক্রান্ত নথি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তদন্ত শেষে স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
সব মন্তব্য
No Comments