প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১২ হাজার ৮৩৯ জন। নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৬ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন। মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৮৯৭ জন। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। মৃত্যু ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ৩৭ জন হাসপাতালে ও বাড়ীতে ১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ৯ হাজার ২৫৬ ও নারী ৩ হাজার ৫৮৩ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৪ জন, চট্টগ্রাম ১২ জন, রাজশাহী ৪ জন, খুলনা ৬ জন, বরিশাল ১ জন, সিলেট ৩ জন, রংপুর ৫ জন ও ময়মনসিংহ ৩ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায ...
স্টাফ রিপোর্টার: ২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে সন্দেহজনক ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে গত ২৪ ঘণ্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৪৩ জনে। স ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৫ জন, আর নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।স্ ...
সব মন্তব্য
No Comments