রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হারতা মাছ বাজারে সরকার নিষিদ্ধ ঘোষিত বিরল প্রজাতির ‘শাপলা পাতা’ মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে।
বিলুপ্তপ্রায় এই মাছ বাজারে বিক্রি হওয়ায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি জেলেদের জালে ধরা পড়া প্রায় ৬৭কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ সোমবার সকালে হারতা মৎস্য আড়তে আনা হয়।
পরে খুচরা বিক্রেতারা মাছটি প্রতি কেজি ৪৫০ টাকা দরে ভাগ করে বিক্রি করেন।
এ বিষয়ে হারতা মাছ বাজার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বলেন, বিষয়টি তাদের নজরে আসার আগেই ব্যবসায়ীরা দ্রুত মাছটি কেটে বিক্রি করে স্থান ত্যাগ করেন।
তিনি দাবি করেন, মাছটি স্থানীয় নদীর নয়; বরং উপকূলীয় এলাকা থেকে কিনে এনে বাজারে বিক্রি করা হয়েছে।
উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, শাপলা পাতা মাছ বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোক পাঠানো হলেও ঘটনাস্থলে গিয়ে কোনো মাছ বা সংশ্লিষ্ট বিক্রেতাকে পাওয়া যায়নি।
তারা আগেই সরে পড়েছেন। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, জীববৈচিত্র্য রক্ষায় বিলুপ্তপ্রায় জলজ প্রাণী, বিশেষ করে কচ্ছপ ও শাপলা পাতা মাছ নিধন বন্ধে কঠোর নজরদারি জরুরি।
অন্যথায় এসব বিরল প্রজাতি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments