সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মোটর পাম্প, নগদ টাকা ও মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার খোরশেদ আলমের ছেলে খুশু(৩৬), মৃত বাউল বেপারীর ছেলে পাক বেপারী(৫৩), খুশু মিয়ার ছেলে আব্দুল আহাদ (১৯), পাক বেপারীর ছেলে মানিক বেপারী(২৮) ও তুফান বেপারী (২৪) কে গ্রেফতার করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর দেওয়ানগঞ্জ ক্যাম্পের সদস্য ও ইসলামপুর থানা পুলিশের একটি দল ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একশ গ্রাম হেরোইন, ৫০ পিছ ইয়াবা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছুড়ি,দা, কুড়াল ও নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটর পাম্পও উদ্ধার করেন। এঘটনায় ইসলামপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments