আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আর্থিক সংকটে বিধ্বস্ত গৃহ সংস্কারের অভাবে অনেক কষ্টে জীবন যাপন করছেন আকলিমা বেগম (৬৫) নামে এক বিধবা নারীর। আকলিমা বেগম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মৃত আব্দুল ছামাদের স্ত্রী। সহায় সম্বল হীন আকলিমা বেগম নানা রোগে আক্রান্ত। পরিবারে আয়ের উৎসের কেউ নেই। দুই ছেলে বিয়েসাদী করে করছে আলাদা সংসার। তাদেরই দিন চলে অতিকষ্টে। আকলিমা বেগমের এক মেয়ে বিধবা নারী আজমিনা বেগম। আজমিনা বেগমের পিতা আব্দুস ছামাদ ছিলেন একজন দিনমজুর। দিনমজুরি করে চলতো তাদের সংসার । কিন্তু গত প্রায় ৮ বছর পুর্বে আব্দুস ছামাদের মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে আজমিনা অন্যের বাড়িতে দিনমজুরি করে চালাচ্ছেন তাদের সংসার। আজমিনা জানান একদিন কাজ না পেলে সেদিন মা মেয়েসহ দুই সদস্যের পরিবারের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। এরপরেও আবার অসুস্থ মায়ের জন্য নিয়মিত ওষুধপত্র কিনতে হয় আজমিনাকে। জানা গেছে, বন বিভাগের একটুকরো জমির ওপর মানদাতা আমলের একটি মাটির একটি দেয়াল ঘর নির্মান করে বসবাস করে আসছেন পরিবারটি। কিন্তু গত ২ বছর পুর্বে মাটির দেয়াল ঘরটি বিধ্বস্ত হয়ে অনুপযোগী হয়ে পড়ে। কিন্তু আর্থিক সংকটের কারণে ঘরটি আর সংস্কার করতে পারেননি পরিবারটি। চলের টিনগুলো দুমড়েমুচড়ে বসবাসের অনুপযোগী হয়ে পাড়েছে।
জানা গেছে, সামান্য বৃষ্টি হলে চোখের ঘুম হারাম হয়ে পড়ে। টাকা পয়সার অভাবে ঘরটি সংস্থার করা সম্ভব হয়ে উঠছে না। ফলে মা আকলিমা ও মেয়ে আজমিনা বেগম অতিকষ্টে দিনাতিপাত করছে। না পারছে কাউকে বলতে না পারছে সইতে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ঘর সংস্কারের জন্য ঘুরেও কোন কাজ হয়নি। আজমিনা বেগম প্রশাসনসহ দেশের দানশীল ও বৃত্তবানদের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আল আমিনের সাথে কথা হলে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments