ডেস্ক রিপোর্ট : সরকার দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় দুই কোটি বিশ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। ৫ জুন থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন ১৯ জুন পর্যন্ত চলবে।
ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর আওতায় ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল (২ লাখ আই ইউ) খাওয়ানো হবে।
সরকারের নির্ধারিত ইপিআই কেন্দ্রসহ কমিউনিটি ক্লিনিক ও অন্যন্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায ...
স্টাফ রিপোর্টার: ২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে সন্দেহজনক ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে গত ২৪ ঘণ্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৪৩ জনে। স ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৫ জন, আর নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।স্ ...
সব মন্তব্য
No Comments