টাঙ্গাইল প্রতিনিধি : গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য ও ১৯ আগস্ট শনিবার সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা সফল করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগ লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাগরপুর বটতলা সহ সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য শরিফ উদ্দিন আরজু, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদল সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দল সদস্য সচিব জাহিদ হাসান, জাসাস আহ্বায়ক আবুল বাশার, ছাত্রদল আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ বিএনপি, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments