কুমিল্লঅ অফিস: কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকটির ছাদে থাকা ১৩ জন শ্রমিক এ সময় নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং ছয়জন গুরুতর আহত হন।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, চট্টগ্রামমুখী লেনে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক অসতর্ক অবস্থায় বা তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারাতে পারেন। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments