আন্তর্জাতিক ডেস্ক: ইরানে পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে। শনিবার ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এতথ্য জানিয়েছেন।
নারীদের জন্য দেশটির কঠোর পোশাক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের তিন দিন পর, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যুর পর থেকে এই ইসলামিক প্রজাতন্ত্রে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। খবর এএফপি’র।
নারীদের জন্য কঠোর পোশাক নীতিমালা বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হলেও তা অবশেষে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা মোল্লাতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যাপক আন্দোলনে রূপ নিয়েছে।
অসলো-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআর-এর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৩ শিশু ও ২৫ নারীসহ অন্তত ৩২৬ জন নিহত হয়েছে।’
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments