ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি, এতে নগরজীবনে নেমে এসেছে সাময়িক অস্বস্তি ও ভোগান্তি।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। রাত ৮টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ধুলিঝড় বইতে দেখা যায় নগরীর বিভিন্ন এলাকায়। এর কিছুক্ষণ পরই নেমে আসে প্রবল বৃষ্টি, যা রাত সাড়ে ৮টার দিকে আরও তীব্র আকার ধারণ করে।
বৃষ্টিতে ভিজে যায় বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। একই সময় অনেক জায়গায় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানির সঙ্গে বিকট শব্দে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে ওঠে।
হঠাৎ এই দুর্যোগে সবচেয়ে বেশি বিপাকে পড়েন পথচারী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করেন।
অন্যদিকে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments