জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও অটোমেশন চালু করাসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীদের প্লাটফর্ম ' জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন'।
আজ বুধবার (২০ মার্চ) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বিপ্লবী ছাত্র মৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তাদের অন্যান্য দাবিগুলো হলো, শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করতে হবে এবং অপ্রয়োজনীয় ২৭০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠাতে হবে।
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের জাবি সংসদের (একাংশ) সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এখন নতুন নতুন মোড়কে ফি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এই মোটা অঙ্কের ফি নিম্নবিত্ত ও মেহনতি মানুষের বহন করা কষ্টসাধ্য। আমার মনে করি, প্রশাসনের অতিরিক্ত ফি আদায় দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা। যার মাধ্যমে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েদের উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সজিব আহম্মেদ জেনিচ বলেন, ‘নামে-বেনামে ফি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে ভর্তিতে অতিরিক্ত ৬ হাজার টাকা নেওয়ার ফলে ১৪ হাজার টাকার বেশি ভর্তি ফি দাঁড়িয়েছে। এর মূল কারণ বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো বিভাগ উন্নয়ন পায় না, সেজন্য তারা এই উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে। আবার স্বাস্থ্যবিমার জন্যও আলাদা ফি নিচ্ছে। কিন্তু একজন শিক্ষার্থী আদৌ স্বাস্ব্যবীমা করবে কি করবে না সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু প্রশাসন কিভাবে জোরপূর্বক ফি চাপিয়ে দেয়? এভাবে তারা বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments