ডেস্ক রিপোর্ট: ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রত্যাবাসনে আগ্রহী প্রথম দলটি যাতে আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছায় সে চেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে মর্মে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলায়ের সাথে যোগাযোগ রাখছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিককে তাঁদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তাঁরা এবং বাংলাদেশে তাঁদের স্বজনরা প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত হটলাইনগুলোতে (ওয়াটসঅ্যাপ-সহ) সরাসরি যোগাযোগ করতে পারেন: বাংলাদেশ দূতাবাস, তেহরান-হটলাইন: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments