বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে নবীনবাগ নামের এলাকায় এ দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে পায়ে হেটে বিক্ষুব্ধ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান করে এবং ধর্ষকদের বিচার চেয়ে ৩ দফা দাবি ও আল্টিমেটাম প্রদান করে।
গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামের স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি ইজিবাইক থেকে তাদের তুলে নেয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং আমি নিজে এই ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
এদিকে ভোর ৬ টার মধ্যে অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে ধর্ষকদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া নামের স্থানে অবরোধ পালন করছে শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, অবরোধের প্রেক্ষিতে যান চলাচল বন্ধ রয়েছে।
গোপালগঞ্জ সদর থানা ইনচার্জ মনিরুল ইসলাম জানান, বশেমুরবিপ্রবি ছাত্রী ধর্ষণের মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।তারা সবাই স্থানীয় বখাটে ছেলে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments