জুলফিকার আলী,কলারোয়া: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতিকালে সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমাবার (৩১জুলাই) বিকেলে কলারোয়া উপজেলা মোড়স্থ সাবেক সংসদ বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের সাতক্ষীরা আদালতে গ্রেরণ করা হয়। তাদেরকে নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তাররা হলেন-কলারোয়া পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও সাবেক এমপি হাবিবের ভাইপো সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন (৩৫), উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জেলা ছাত্রদলের সহ.সভাপতি সাজিদুর রহমান সবুজ (৩২), পৌরসভাধীন ঝিকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীমুর রহমান দোয়েল (৩৫), গোপিনাথপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি জিএম তিতুমীর (২৮), মুরারীকাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২৫), সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মাঠপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রদল নেতা মেহেদী হাসান (৩০) ও ঝাউডাঙ্গার গোবিন্দকাটি গ্রামের মৃত আাজিজুল হকের ছেলে ছাত্রদল নেতা ফরহাদ হোসেন (৩০)। এদিকে একইদিনে পুলিশ আইনের ৩৪ ধারায় উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে হাসানুজ্জামান (২৫) ও মাদরা গ্রামের জাকির হোসেনের ছেলে রিফাত (২০) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments