ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার আফিলগেট বাজারে সন্ত্রাসীদের গুলিতে আরিফুর রহমান সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে আফিলগেট বাজারের ‘বিসমিল্লাহ অটো’ নামের একটি দোকানের সামনে থামে। এ সময় তারা মাস্ক ও হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন। দোকানে বসে থাকা সোহেলকে খুব কাছ থেকে পিস্তল দিয়ে বুকে ও মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মোটরসাইকেলটি খুলনা অভিমুখে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গুলির শব্দে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, সোহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত আরিফুর রহমান সোহেল আটরা শেখপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান বাচ্চুর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক। সে আওয়ামীলীগ রাজনীতির সমর্থক ছিলো। অভয়নগর উপজেলার সিদ্দিপাশায় তার মাছের ঘেরের ব্যবসা আছে বলে জানা যায়। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খানজাহান আলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ জানায়, নিহত সোহেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments