বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ৩৫ ও ৩৬ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
নবীনবরণ উপলক্ষে আয়োজিত সেমিনারে “জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা: সংকট ও সম্ভাবনা” শীর্ষক আলোচনায় প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার।
তিনি বলেন, “সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে সাংবাদিকতায় অভাবনীয় পরিবর্তন এসেছে। আগে রাষ্ট্রীয় ও ব্যবসায়িক নিয়ন্ত্রণের কারণে অনেক সাংবাদিক সেল্ফ সেন্সরশিপে ভুগতেন। এখন সাংবাদিকদের দেওয়া হয়েছে অবারিত স্বাধীনতা— আর এই স্বাধীনতাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ; কারণ এই সুযোগ কীভাবে কাজে লাগাতে হবে, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না।”
তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে মিথ্যা তথ্যও দ্রুত ছড়াচ্ছে। যারা মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে লড়াই করে সত্য প্রতিষ্ঠা করতে পারবে, তারাই সাংবাদিকতায় টিকে থাকবে— অন্যরা হারিয়ে যাবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতি দায়বদ্ধতার এক মহৎ অঙ্গীকার। তোমাদের সততা, জ্ঞান ও প্রযুক্তি দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। সাংবাদিকতা বিভাগ তোমাদের চিন্তা, বিশ্লেষণ ও লেখনীর বিকাশে অনন্য ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেসিএমএস বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন এবং প্রক্টর শাহ রেজা এম. ফাহাদ হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক তাসফিয়া নাহিয়ান হাফিজ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments