রাজশাহী অফিস: সিরাজগঞ্জ আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ ঘটেছে।
পাইকপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে শনিবার বেলা ১১টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩টি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতা-কর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। অনেকেই এঘটনাকে বিএনপির ২০১৩/১৪ সালের অগ্নি সন্ত্রাসের সাথে তুলনা করছে।
কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে আমরা দলীয় নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় আমাদের নেতা-কর্মীদের ১৩টি মোটরসাইকেলে আগুন দেয়। স্থানীয় দোকানপাটে হামলা চালায়।
সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতা-কর্মীরা সড়কের ওপর শান্তি সমাবেশের জন্য ছিল. এ সময় বিএনপির নেতা- কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং ১৩টি মোটরসাইকেল ভাংচুর করে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রেজয়ানুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments