সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে নির্মানাধীন একটি পাঁচতলা ভবনের নিচতলার সেফটিক ট্যাংকি থেকে চাঁন মিয়া (৬৫) নামে এক নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(১১ অক্টোবর) দুপুরে শহরের বিসিক শান্তিনগর বাইপাস মোড় সংলগ্ন নির্মানাধীন ওই ভবনের নিচতলা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত চাঁন মিয়া জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গওহেরপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।
স্থানীয় দোকান মালিক সমিতির উপদেষ্টা এনামুল হক খান মিলন জানান, গত একমাস আগে চাঁন মিয়া দোকান মালিক সমিতির অধীনে নৈশ্যপ্রহরীর কাজ নেন। আজ শুক্রবার সকালে নির্মানাধীন ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকে নৈশ্যপ্রহরী চাঁন মিয়াকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, অরক্ষিত অবস্থায় ভবনের নির্মান কাজ করায় যথাযথ নিরাপত্তার অভাবে সেফটিক ট্যাংকে পড়ে নৈশ্যপ্রহরীর মৃত্যুর ঘটনায় ভবন মালিকের কাছে আমরা দোকান মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবী করছি। এদিকে, নির্মানাধীন ওই ভবনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এলাকার অপর নৈশ্যপ্রহরী সদর উপজেলার কৈডুলা গ্রামের ঠান্ডা মিয়া (৫৫) জানান, প্রতিদিনের মত তারা দুইজন নৈশ্যপ্রহরী বৃহস্পতিবার রাতে টহল শুরু করেন। তবে ভোররাত ৪টার দিকে টহলের উদ্দেশ্যে তারা আলাদা হয়ে দুইদিকে চলে যায়। পরে ঠান্ডা মিয়া বিসিক মোড়ে ফিরে এসে ভোর ৬টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও চাঁন মিয়াকে আর খুঁজে পায়নি।
তিনি আরও জানান, আমরা আলাদা হওয়ার পর বিসিক মোড়ের একটি হোটেলে সে রুটি খেয়েছে, তারপর আর কেউ তাকে দেখেনি।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে তিনি সেফটিক ট্যাংকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তা না হলে পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments