তানোর ( রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সারোয়ার হোসেন। এঘটনায় হামলাকারী ইদ্রিস নামের বখাটেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি পৌর সদর এলাকার কুঠিপাড়া গ্রামে,সে মৃত ব্যাঙ্গার পুত্র। মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া ফুটবল মাঠের পশ্চিমে চা স্টল সংলগ্ন জায়গায় ঘটে মারপিটের ঘটনা।
এঘটনায় সাংবাদিক সারোয়ার বাদি হয়ে মঙ্গলবার দুপুরের পরে ইদ্রিস ও লালু আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
অভিযোগ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া বাজারে আসেন তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তার উপরে হামলা করেন মেম্বার আবুল হাসানের লোকজন। এমন খবর পেয়ে সাংবাদিক সারোয়ার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এসময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেন ইদ্রিস ও লালু। সারোয়ার দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি এবং মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক।
সারোয়ার বলেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুকে মারপিট করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই কোন কথা ছাড়াই ইদ্রিস গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি এবং লালু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আমি মাটিতে পড়ে গেলে কয়েকজন উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি। আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায়। থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments