জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আজকে এখানে দাড়িয়ে কথা বলতে পারছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্য। দেশ স্বাধীন না হলে আমরা যারা কথা বলছি ও মুক্তবুদ্ধির চর্চা করছি সেটি কখনোই সম্ভব হতো না। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম ও সংগ্রাম করেছেন। তিনি জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। মাত্র নয় মাসে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। কিন্তু তিনি মাত্র সাড়ে তিন বছর দেশের জনগণের জন্য কাজ করতে পেরেছেন। এই অল্প সময়ে দেশের জন্য অনেক কিছু করেছেন, যা অন্য কারো পক্ষেই সম্ভব ছিলো না। উপাচার্য আরও বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন। এখন তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, যা রূপকল্প ২০৪১ হিসেব গণ্য। এই স্মার্ট বাংলাদেশ গঠন করতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবে।
আনন্দ শোভাযাত্রায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মো. আবু হাসান, আবাসিক হল সমূহের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অফিসার এবং কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা শেষে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে 'বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে' শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিভিন্ন ইনস্টিটিউট, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, আবাসিক হলের প্রভোস্ট, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এবং পেশাজীবী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এদিন সকালে শিশু কিশোরদের মধ্যে জাবি স্কুল ও কলেজে রচনা প্রতিযোগিতা এবং পুরাতন কলা ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে "বঙ্গবন্ধু : মানুষ যাঁর জীবনের আরাধনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম এবং মুখ্য আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও বাদ আছর জাতির পিতার আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়োয় দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদে দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments