কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় আলোচিত শিক্ষক রেজাউল হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে মামলার বাদী নিহত শিক্ষক রেজাউলের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছে। গত ১০ অক্টোবর ফারজানা কয়রা থানায় এ জিডি করেন এবং জিডি নং-৪২১।
সাধারণ ডায়েরীর বিবরণে জানা গেছে, ফারজানা আক্তারের পিতাকে গত ৫ আগস্ট বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে একই এলাকার দুর্বৃত্তরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন তিনি। এ ব্যাপারে শিক্ষক রেজাউল করিমের কন্যা ফারজানা আক্তার বাদী হয়ে গত ১৬ আগস্ট ৭ জনকে আসামি করে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৪। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এমতাবস্থায় মামলার আসামি মেহেদী হাসান লিটন, সোহরাব মোল্যা, রুহুল আমিন, সেলিম, ইমদাদুল হক মোল্যা সহ আরও অনেকেই গত ৮ অক্টোবর সন্ধ্যায় মামলার বাদী ফারজানা আক্তারের বসতবাড়ির সামনে এসে মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এ ছাড়া মামলায় সাক্ষী দিলে স্বাক্ষীদের ক্ষতি হবে বলে শাসিয়ে যায়। সেই থেকে মামলার বাদী সহ সাক্ষীরা আতঙ্কে দিন কাটাচ্ছে। যার প্রেরিক্ষেতে মামলার বাদী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ শাহ আলম বলেন, সাধারণ ডায়েরির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments