প্রবাসী ডেস্ক: কোভিড মহামারির কার্যকর মোকাবেলায় মেধাস্বত্ব যেনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সবার প্রতি আহবান জানান জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান। জেনেভাতে চলমান বিশ্ব মেধা সংস্থার ৬২তম সাধারণ অধিবেশনে এশীয়-প্রশান্ত অঞ্চলের সমন্বয়ক হিসেবে তিনি আরো বলেন, কোভিড ভ্যাক্সিন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন ও সবার জন্য তা সহজলভ্য করার জন্য ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার কোন বিকল্প নাই। আর্থসামাজিক উন্নয়নে এশীয়-প্রশান্ত অঞ্চল মেধাস্বত্বকে অন্যতম গুরত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করে উল্লেখ করে রাষ্ট্রদূত রহমান এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করার জন্য একটি ন্যায্য ও ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদশের উত্তরণ পরবর্তী সময়ে মেধাস্বত্ব সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং এর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মেধাস্বত্বকে কিভাবে কাজে লাগানো যায় তা নির্ধারণে বিশ্ব মেধা সংস্থাকে এগিয়ে আসার জন্য বাংলাদেশ আহবান জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments