রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখারের কৃতি সন্তান ৫২'র ভাষা সংগ্রামী ৫০ ও ৬০'র দশকের প্রখ্যাত বাম ও কৃষক নেতা বিএম কলেজের বাংলা বিভাগের তৎকালীণ অধ্যাপক অ্যাডভোকেট রফিকুল ইসলামের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শেরেবাংলা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠসহচর বার বার কারাবরণকারী সৎ ও নির্মোহ রাজনীতিকের পথিকৃত এ নেতার রুহের মাগফেরাত কামনায় তাঁর বড় ছেলে বরিশাল সংযুক্ত পিরোজপুর (বানারীপাড়া-স্বরূপকাঠি) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি' বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামের ‘মিয়া বাড়িতে’ ১জুলাই শনিবার বাদ জোহর দোয়া-মিলাদের আয়োজন করেন। উক্ত দোয়ানুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী,সমর্থক,বিভিন্ন ইউপির সাবেক ও বর্তমান চেয়ারম্যান,শিক্ষক,ইমাম ও সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার অর্ধ সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য,১৯৬৮ সালের ১ জুলাই অধ্যাপক রফিকুল ইসলাম মাত্র ৪৮ বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণ না হলে ৬৯'র গণঅভূত্থান,৭০'র নির্বাচন ও ৭১'র মহান মুক্তিযুদ্ধে তিঁনি অসামান্য অবদান রাখতে পারতেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments