নোবিপ্রবি প্রতিনিধি; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) আইসিটি সেলের পরিচালক নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ বেল্লাল হোসাইন।
রবিবার(২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.জসীমউদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ বেল্লাল হোসাইন কে আইসিটি সেল এর পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে শর্ত উল্লেখ্য করে বলা হয়,নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার(মো.বেলাল হোসাইন) এই নিয়োগ বিবেচিত হবে। তার এই নিয়োগ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে কার্যকর হবে।বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দায়িত্ব কার্যকর থাকবে।
আইসিটি সেলের নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেল্লাল হোসাইন বলেন, এই দায়িত্ব পাওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারকে ধন্যবাদ জানাই। আইসিটি সেলের চলমান যেসকল কার্যক্রম রয়েছে সুষ্ঠুভাবে পরিচালনা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবো। এছাড়াও নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি সেল যেভাবে সেবা দিয়ে যাচ্ছে আমি আরো বেগবান করে এবং যেসকল সমস্যা রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধান করার চেষ্টা করবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments