স্টাফ রিপোর্টার: ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে সরকারের আশ্বাসের পরও রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতি, শর্তসাপেক্ষ বিক্রি এবং বাড়তি দামের কারণে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ খুচরা দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের দাবি, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় তারা চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারছেন না। অনেক ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে অন্য পণ্য—যেমন আটা বা চাল—কেনার শর্তে তেল দেওয়া হচ্ছে, যা পরে খুচরা পর্যায়েও একইভাবে প্রয়োগ করা হচ্ছে।
বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১৯৫ টাকা হলেও বাস্তবে তা অনেক দোকানে বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ২০০ থেকে ২২০ টাকা এবং পাম তেল ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানিরা জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে তেলের সরবরাহ অনিয়মিত। অনেক কোম্পানি অর্ডার নিচ্ছে না, আবার কোথাও শর্ত দিয়ে সীমিত পরিমাণে সরবরাহ করা হচ্ছে। এতে খুচরা ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।
ক্রেতাদের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। তারা মনে করছেন, কার্যকর বাজার তদারকি না থাকায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেয়। ১২ এপ্রিল আয়োজিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আপাতত তেলের দাম না বাড়িয়ে সরবরাহ স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় শুল্ক-সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
তবে মাঠপর্যায়ের চিত্রে এখনো সেই আশ্বাসের প্রতিফলন না থাকায় ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা জোরদার ও তদারকি কঠোর না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments